× Banner
সর্বশেষ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী

উচ্চ পারফরম্যান্সের র‌্যাম বাজারে

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কোরশেয়ার ব্র্যান্ডের ভেনগিয়ানসে এলপিএক্স মডেলের ৮ জিবি ডিডিআর-৪ র‌্যামে এখন দেশের বাজারে। ২৪০০ মেগাহার্জের এই র‌্যামে রয়েছে ডুয়াল চানেল মেমোরি কনফিগারেশন।

অত্যাধুনিক এক্স৯৯ সিরিজ মাদারবোর্ডের উপযোগী করে প্রস্তুতকৃত এই র‌্যামের ডিডিআর-৪ ফর্মফ্যাক্টর উচ্চ ফ্রিকোয়েন্সি, শ্রেয়তর ব্যান্ডউইথ এবং স্বল্প বিদ্যুৎ খরচ নিশ্চিত করে। এই র‌্যামে রয়েছে এক্সএমপি ২.০ সাপোর্ট যা ব্যবহারকারীদেরকে বাধাহীন ওভারক্লকিং করতে সাহায্য করে।

এছাড়াও এই র‌্যামে রয়েছে পিওর অ্যালুমিনিয়াম হিট স্প্রেডার যা দ্রুত তাপ অপসারণ করে এবং র‌্যামকে শীতল রাখে।

৪ হাজার ৭০০ টাকা মূল্যের ভেনগিয়ানসে এলপিএক্স মডেলের ৮ জিবি ডিডিআর-৪ র‌্যাম বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তি বাজারগুলোতে।

 


এ ক্যটাগরির আরো খবর..