× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

পিআইডি

উচ্চশিক্ষা সমৃদ্ধ জাতি গঠনের প্রধান হাতিয়ার–ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
উচ্চশিক্ষা সমৃদ্ধ জাতি গঠনের প্রধান হাতিয়ার

ধর্ম উপদেষ্টা  ড. আ  ফ ম খালিদ হোসেন বলেছেন, উচ্চশিক্ষা সমৃদ্ধ জাতি গঠনের প্রধান হাতিয়ার। এটি কেবল জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধতা নয়, বরং মানুষের নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা তৈরিতেও সহায়ক।

আজ সকালে চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে কুরআনিক সায়েন্সেস ও ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, শিক্ষার মাধ্যমে সহিষ্ণুতা, মানবিকতা, সততা ও  মূল্যবোধ বিকশিত হয়। এজন্য একজন শিক্ষিত ব্যক্তি শুধু দক্ষ নাগরিক নন, একজন সৎ ও নীতিবান মানুষ হিসেবেও সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, উচ্চ শিক্ষা মানুষের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে এবং চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। এর মাধ্যমে মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে, নেতৃত্বগুণ অর্জন করে এবং উন্নতির পথে এগিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া, উচ্চ শিক্ষা ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং ব্যক্তির অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে।

ড. খালিদ বলেন, একটি দেশের অগ্রগতি  নির্ভর করে তার উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর। প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে উচ্চ শিক্ষা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি শিক্ষা ও গবেষণা জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে এ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রফেসর আবু বকর রফিক,  ড. মাহবুবুর রহমান,  প্রফেসর গিয়াসউদ্দিন হাফিজ, ড. শফিকুর রহমান, প্রফেসর আহসান উল্লাহ, জনাব মুহাম্মদ শাহজাহান, ড. রশিদ জাহেদ ও ড. আলী হোসাইন প্রমূখ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..