× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

উইম্বলডনের শেষ আটে কুজনেসতোভা-অস্টাপেঙ্কা

admin
হালনাগাদ: সোমবার, ১০ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দর্শকরা হয়তো আরেকটু লড়াইয়ের আশা করেছিল। তবে সিতোলিনা কুজনেসতোভা সেটা আর হতে দিলেন কই। মাত্র দেড় ঘণ্টার লড়াইয়ে পোলান্ডের অ্যাগনেস্কা রাদানাওস্কাকে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে দিলেন এই রাশিয়ান সুন্দরী। উইম্বলডনের ১২ নম্বর কোর্ট থেকে ঝরে গেছেন আরেক তারকা। লাটভিয়ার টেনিস তারকা জেলেনা অস্টাপেনকো হারিয়ে দিয়েছেন চার নম্বর শীর্ষ বাছাই ইউক্রেনের এলিনা সিতোলিনাকে। ৬-৩, ৭-৬ (৮-৬) সেটে হেরে এবারের আসর থেকে বিদায় নিলেন সিতোলিনা।

কুজনেসতোভার বিপক্ষে প্রথম সেটে দাঁড়াতেই পারেননি রাদানাওস্কা। ৬-২ গেমে প্রথম সেটটা জিতে নেন কুজনেসতোভা। দ্বিতীয় সেটে অবশ্য রাদানাওস্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে ৬-৪ গেমে দ্বিতীয় সেট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন এই তারকা।

দিনের অপর ম্যাচে স্বাভাবিকভাবেই ফেভারিট ছিলেন সিতোলিনা। তবে শুরু থেকেই দারুণভাবে খেলতে থাকেন অস্টাপেঙ্কা। প্রথম সেটটা ৬-৩ ব্যবধানে জিতে নেন অস্টাপেঙ্কা। দ্বিতীয় সেটে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান সিতোলিনা। দুজনই ছয় গেম জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। এখানে ৬-৬ ব্যবধানে ম্যাচটা জিতে নেন অস্টাপেঙ্কা।


এ ক্যটাগরির আরো খবর..