× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

উইন্ডিজকে কেবল বৃষ্টিই বাঁচাতে পারে

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: জ্যামাইকা টেস্টের শেষ দুই দিনে বৃষ্টির জোরালো সম্ভাবনার কথা। ব্যাট-বলের লড়াই ছাপিয়ে তাই সিরিজের দ্বিতীয় এই টেস্টের ভাগ্য শেষ পর্যন্ত গড়ে দিতে পারে প্রকৃতি।

বৃষ্টির বাগড়ায় মঙ্গলবার চতুর্থ দিনে খেলা হয়েছে মোটে ১৫ ওভার। ৩০৪ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ তাতেই ৪৮ রানে হারিয়েছে ৪ উইকেট। জ্যামাইকা টেস্টে তাই বৃষ্টিই কেবল বাঁচাতে পারে ক্যারিবীয়দের।

কিংস্টনের স্যাবিনা পার্কে চতুর্থ দিনের খেলা শুরু হয় ৪৫ মিনিট দেরিতে। কিন্তু ভারতীয় বোলাররা মাত্র ৩ ওভার বল করতেই আবার হানা দেয় বৃষ্টি। এর মধ্যেই অবশ্য রাজেন্দ্র চন্দ্রিকাকে (১) বিদায় করেন পেসার ইশান্ত শর্মা।

এক ঘণ্টা অপেক্ষার পর খেলা হয় আরো ১২.৫ ওভার। এর মধ্যে ফিরে যান কার্লোস ব্রাফেট, ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস। ৪১ থেকে ৪৮, মাত্র ৭ রানের ব্যবধানে এই তিনজন সাজঘরের পথ ধরেন। ব্রাফেটের (২৩) উইকেট নিয়েছেন স্পিনার অমিত মিশ্র। আর পেসার মোহাম্মদ শামির শিকার স্যামুয়েলস (০) আর ব্রাভো (২০)।

ব্রাভোর বিদায়ের সঙ্গেই লাঞ্চ বিরতিতে গিয়েছিল দুই দল। কিন্তু বিরতি শেষ হওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি নামলে আর মাঠে ফেরা হয়নি তাদের। নির্ধারিত সময়ের আগেই তাই দিনের খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়ার। এখনো ২৬৪ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য শেষ দিন ভারতের চাই আর ৬ উইকেট।


এ ক্যটাগরির আরো খবর..