ঈদ উপলক্ষে বেনাপোল পৌরসভায় প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের নগদ অর্থ বিতরণ

ঈদ উপলক্ষে বেনাপোল পৌরসভায় প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের নগদ অর্থ বিতরণ
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল পৌর সভায় অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে এ সহয়তা প্রদান করা হয়। পৌর সভা এলাকার  এসব অসহায় দরিদ্রদের প্রত্যেককে ৪৫০ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।
শনিবার সকাল সাড়ে ৬ টার সময় বেনাপোল পৌর সভায় ৯ টি ওয়ার্ডের ৪৬২১ জনকে ৪৫০ টাকা করে মোট ২০৭৯৪৫০ টাকা বিতরণ করা হয়।  স্বাস্থ্যবিধি মেনে লাইন দিয়ে সকলকে এ অর্থ বিতরণ করে।
পৌরসভার ৫ নং দিঘিরপাড় ওয়ার্ডের আছিয়া বেগম বলেন, করোনার সময় আমাদের কোন কাজ নেই। আমি একটি বাড়িতে কাজ করতাম তারাও এখন কাজে নিচ্ছে না। তাছাড়া বয়সও হয়েছে অনেক। এই টাকা দিয়ে নাতি নাতনিদের নিয়ে চিনি সেমাই কিনে খাওয়াব। ৬ নং ভবারবেড় ওয়ার্ডের নবীছন টাকা পেয়ে হাসি মুখে বলেন ঈদ এসেছে কোন কাজ নেই। খুব কস্টে দিনযাপন করছি। যা পেয়েছি তাতে কিছু উপকার হলো।
বেনাপোল ৫নং ওয়ার্ড কাউন্সিলার রাশেদ আলী বলেন, প্রতিটি  ওয়ার্ডে যাচাই বাছাই করে  যারা খুবই অসহায় তাদের মাঝে প্রধান মন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণ করা হয়।
উল্লেখ্য পৌর সভার ১ নং ওয়র্ডে ৫১০ জন,২ নং ওয়ার্ডে ৪৭০ জন, ৩ নং ওয়ার্ডে ৪৭০ জন,৪ নং ওয়ার্ডে ৫০০ জন, ৫ নং ওয়ার্ডে ৪৫০ জন,৬ নং ওয়ার্ডে ৬১০ জন ৭ নং ওয়ার্ডে ৪৭০ জন ৮ নং ওয়ার্ডে ৪৫০ জন ৮ নং ওয়ার্ডে ৪৭০ জন ও কনজারভেন্সি ২২১ জন এর মাঝে নগদ এই অর্থ বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।