× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

ডেস্ক

ঈদের সকালে স্বস্তির বৃষ্টি রাজধানীতে

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ জুন, ২০২৫
rain in eid

দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চলছে পশু কোরবানির কার্যক্রম। এর মাঝে স্বস্তির বৃষ্টি রাজধানীতে। সেই সঙ্গে রয়েছে বাতাস। ফলে সকালের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।

শনিবার (৭ জুন) সকাল থেকেই রাজধানীর আবহাওয়া ছিল মোটামুটি গুমোট। আকাশে লক্ষ্য করা গেছে কালো মেঘের ঘনঘটা। দুপুর ১২টা নাগাদ শুরু হয় বৃষ্টি।

এদিকে, ঈদের ছুটি থাকায় রাজধানীর সড়কে গণপরিবহন কম দেখা গেছে। ফাঁকা সড়কে চলাফেরায় স্বস্তি মিলছে নগরবাসীর। যদিও সড়কে গণপরিবহনের সংখ্যা কম।

এর আগে, সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। তবে বায়তুল মুকাররম মসজিদসহ রাজধানীর বিভিন্ন অঞ্চলের মসজিদে সকাল সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ আদায় করেই ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানি দিতে ব্যস্ত হয়ে পড়েন। ঢাকায় কোরবানির নির্ধারিত স্থান না থাকায় যে যেখানে খুশি পশু কোরবানি দিচ্ছেন। কোরবানির পশু মাংস কাটাকাটির মধ্যেই দুপুর ১২টার দিকে রাজধানীতে বৃষ্টির দেখা মিলে।

উল্লেখ্য, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..