× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

পিআইডি

ই-পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে -আইন উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
ই-পারিবারিক আদালত

বিচার ব্যবস্থাসহ সব ক্ষেত্রেই ডিজিটাইজেশনের দিকে এগোনোর সময় এসেছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে ই-পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। কারণ ই-পারিবারিক আদালত চালুর ফলে বিচারপ্রার্থীকে আর আগের মতো ঘুরতে হবে না।

আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে ই-পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এই ই-পারিবারিক আদালত তৈরিতে সহযোগিতা করে।

বিভিন্ন সংস্কার কার্যক্রমের উদাহরণ দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে ২১টি রিফর্মের কাজ করা হয়েছে। এসব সংস্কার টিকবে না, যদি না আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই এতে যুক্ত না হন এবং ধারাবাহিকতা বজায় না থাকে। ই-জুডিসিয়ারি ও ই-রেজিস্ট্রেশন প্রকল্প আমরা শুরু করে দিয়ে যাবো।

বাংলাদেশে সংস্কার নিয়ে কয়েক ধরনের বিভ্রান্তি কাজ করে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পারিবারিক বিরোধের ক্ষেত্রে আগে পারিবারিক আদালতে যেতে হতো। এখন পারিবারিক বিরোধের ক্ষেত্রে প্রথমে অবশ্যই লিগ্যাল এইড অফিসে যেতে হবে। সেখানে সন্তুষ্ট না হলেই কেবল পারিবারিক আদালতে যাওয়া যাবে। এতে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে।

তিনি বলেন, আইন সংস্কারের মাধ্যমে এখন লিগ্যাল এইড অফিসে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের বিধান করা হয়েছে। এখন ২০ জেলায় এই কার্যক্রম চালু করেছি, আমাদের স্বপ্ন আছে, যাওয়ার আগে ৬৪ জেলায় চালু করব। আমাদের একটি হিসাব আছে, যখন এই কার্যক্রম সারাদেশে সম্পূর্ণভাবে চালু হবে, তখন বাংলাদেশের মোট মামলার ১/৪ অংশ এমনকি ১/৩ অংশ লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নিষ্পত্তি হবে। আশা করি, এর ফলে আগামী ৫ বছরের মধ্যে মামলার জট অন্তত ৫০ শতাংশ কমে যাবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..