× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

নিউজ ডেস্ক

ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলা : নিহত ৭০

admin
হালনাগাদ: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলা : নিহত ৭০

ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

শুক্রবার সকালে ইয়েমেনের সাদা প্রদেশের একটি বন্দি শিবিরে হামলা চালায় সৌদি সামরিক জোটের বিমান বাহিনী। ওই শিবিরে ইয়েমেনি বন্দি ছাড়াও বেশ কয়েকজন আফ্রিকান অভিবাসন প্রত্যাশী ছিলেন।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুতিরা উৎখাত করার পর সেই সরকার আবার পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন জোট।

বিমান হামলায় নিহত ও আহতদের সন্ধানে বন্দি শিবিরের ধ্বংস্তুপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের নিকটস্থ আল জামহুরি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছেন- সেই সংখ্যা জানাতে পারেনি আল মাসিরা।


এ ক্যটাগরির আরো খবর..