× Banner
সর্বশেষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ইহুদিবিদ্বেষী লেবারপার্টির ৭ এমপির পদত্যাগ যুক্তরাজ্যের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন ব্রেক্সিট ও ইহুদিবিদ্বেষের দিকে অগ্রসর হওয়ায় দলটির সাত সংসদ সদস্য(এমপি) পদত্যাগ করেছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘বিবিসি’।

পদত্যাগকারী এমপিরা হলেন চুকা উমুন্না, লুসিয়ানা বার্গার, ক্রিস লেজলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গেইপস, গেভিন শুকার ও অ্যান কোফি।

বার্গার জানান, লেবার প্রাতিষ্ঠানিকভাবে ইহুদিবিদ্বেষী হয়ে গেছে এবং তিনি দলটির সঙ্গে থাকতে ‘অপদস্থ ও লজ্জা বোধ করছেন’।

করবিন জানান, ২০১৭ সালের নির্বাচনে যে নীতিগুলো ‘কয়েক মিলিয়ন মানুষকে’ উৎসাহিত করেছে, সেগুলোর সঙ্গে এসব এমপি কাজ চালিয়ে যেতে না পারায় তিনি হতাশ হয়েছেন।

শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল বলেন, লেবার হলো একটি পরিবার। এটাকে এইভাবে ভেঙে যেতে দেয়া উচিত হবে না আমাদের। এর চেয়ে বরং দলে থাকা এবং নিজের অবস্থান থেকে লড়াই চালিয়ে যাওয়া ভালো।

এসব এমপি নতুন কোনও রাজনৈতিক দল গঠন করছেন না। তারা সংসদে স্বতন্ত্র থাকবেন। কিন্তু চুকা উমুন্না জানান, তারা প্রথম পদক্ষেপটি নিয়েছেন। অন্যান্য লেবার এমপি এবং অন্য দলগুলোর এমপিদেরকে একটি নতুন রাজনীতির যাত্রাপথে অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।

মধ্য লন্ডনে একটি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের পুরোনো ধাঁচের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি বিকল্প পথ তৈরি করার উপযুক্ত সময় এখন, যেখানে সবাই ন্যায়বিচার পাবে।

তবে লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে যুক্ত হবেন না বলেও জানান তিনি। এই দলের ১১ জন এমপি ‘একটি নতুন বিকল্প রাজনৈতিক দল গঠন করতে’ চান।

ক্রিস লেজলি জানান, কয়েকদিনের মধ্যে বৈঠক করে নিজেদের ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করবেন এই সাত এমপি।


এ ক্যটাগরির আরো খবর..