× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

ইসলাম শব্দের অর্থ কি শান্তি?

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

ইসলাম শব্দের অর্থ কি শান্তি?

উত্তরঃ না, ইসলাম শব্দের অর্থ শান্তি নয় । ইসলাম শব্দের প্রকৃত অর্থ হল আত্মসমর্পণ । বিশেষ অর্থে আল্লার কুরআন ও আল্লার রসূল মুহাম্মদের কাছে আত্মসমর্পণ । যে সমস্ত ব্যক্তি আল্লার কোরআন ও নবী মহম্মদের কাছে আত্মসমর্পণ করে এবং কলেমায় বিশ্বাস করে।

আর কালেমা হলো “লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসূরুল্লাহ্” এর অর্থ আল্লাহ্ ছাড়া আর কোন উপাস্য নেই এবং মোহাম্মদই (স.)ই আল্লাহর প্রেরিত দূত তিনিই একমাত্র রাস্তা।

ইসলাম শব্দের প্রকৃত অর্থ কী আর এর ব্যুৎপত্তিই বা কিভাবে হলো, কোরান হাদীস কি বলে? ইসলাম শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে অক্সফোর্ড ডিকশনারীতে বলা হয়েছে, The religion of the Muslims, a monotheistic faith regarded as revealed through Muhammad as the Prophet of Allah. এখানে শান্তি নামক কোন শব্দ ব্যবহার করেনি তারা।

ক্যামব্রিজ ডিকশনারীতে বলা হয়েছে, the Muslim religion, and the people and countries who believe in it. এরাও শান্তির ধারে কাছেও যায় নাই। Define: Islam লিখে গুগল করলেও ক্যামব্রিজের কথাটাই পাওয়া যায়।  ইসলাম শব্দের ব্যুৎপত্তি অনুসন্ধান করলে দেখা যায়, ইসলাম শব্দটি এসেছে আসলামা থেকে যার অর্থ সমর্পন। অর্থাৎ স্রষ্টা বা আল্লাহর কাছে নিজেকে সমর্পন। আপাত দৃষ্টিতে কারও কাছে নিজেকে সমর্পন করাটা শান্তির মনে হয়।


এ ক্যটাগরির আরো খবর..