× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ঐক্যজোটের একাংশের সাক্ষাৎ খালেদা জিয়ার সঙ্গে

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মাওলানা আবদুর রকিবের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার রাত ৯টার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় ইসলামী ঐক্যজোটের নেতারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা তারিখ কাছেমী।

বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ২০ দলীয় জোটের শরিক বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাগপার শফিউল আলম প্রধান, ডিএলের খন্দকার গোলাম মুর্তজা, ন্যাপের জেবেল রহমান গানি এ সময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ত্রি-বার্ষিক জাতীয় কনভেনশনে জোট ছাড়ার ঘোষনা দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী।

জোটের সঙ্গে সম্পর্কচ্ছেদের কারণ উল্লেখ না করলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি।

নেজামী বলেন, ‘ইসলামী ঐক্যজোটের স্বকীয়তা বজায় রেখে নিজেদের সাংগঠনিক তৎপরতায় মনযোগী হবে। কেননা স্বকীয়তায় অন্ত:প্রেরণায় ইসলামী ঐক্যজোট স্বতন্ত্র। তাই এখন থেকে ইসলামী ঐক্যজোট স্বকীয়তা বজায় রেখে জোটের কর্মতৎপরতা চালিয়ে যাবে।’

এর পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহ-সভাপতি মওলানা আবদুর রকিব অ্যাডভোকেট বলেন, আবদুল লতিফ নেজামী গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন, সেজন্য তিনি আর দলে নেই।

আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটি ঘোষনা করা হবে। দলের চেয়ারম্যান দলে না থাকায় পদাধিকার বলে নিজেকে দলের চেয়ারম্যান বলেও দাবি করেন রকিব।


এ ক্যটাগরির আরো খবর..