× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

ডেস্ক

ইসলামি আন্দোলনকারীদেরকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলাই আমাদের দায়িত্ব -জামায়াত আমির

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ মে, ২০২৫
দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে

আমরা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দ্বীনি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের দায়িত্ব হলো ভবিষ্যতে যারা ইসলামি আন্দোলনের নেতৃত্ব দেবেন তাদের আমাদের চাইতেও বেশি দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা। বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

৪ মে রোববার বিকেলে মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন,‘শত অন্যায়, অত্যাচার, নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহ ও তার রাসুলের পথে টিকে আছি আল্লাহর রহমতের কারণে। আমরা অধৈর্য হইনি, মিথ্যা মামলা সত্ত্বেও কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি।

জামায়াত আমির মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আরও বলেন, আমাদের সামনে উদাহরণ হলো রাসুল (সা.)-এর জীবন ও কর্ম। আমাদের আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নাহকে সর্বদা অনুসরণ করতে হবে। আমাদের সবসময়ই আল্লাহর নিকট সাহায্য কামনা করতে হবে এবং ইমান ও তাকওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে। আমরা সংগঠনের নিকট থেকে ইসলামের যে শিক্ষা ও প্রশিক্ষণ পেয়েছি তা আপাতত অত্যন্ত কঠিন মনে হলেও দায়িত্ব সঠিকভাবে বণ্টন এবং পালন করলে আল্লাহ তায়ালা আমাদের সব কঠিন কাজকেও সহজ করে দেবেন ইনশাআল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..