× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরোরিসহ নিহত ৭

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
আল-আরোরি

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল–আরোরি নিহত হয়েছেন। এ হামলায় হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের দুজন কমান্ডারও নিহত হয়েছেন। সালেহ আল-আরোরি হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান। তিনি এই গোষ্ঠীর সামরিক কর্মকাণ্ডেও গভীরভাবে সম্পৃক্ত ছিলেন।

এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন হামাসের নেতা ইসমাইল হানিয়ে। এক বিবৃতিতে ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে তিনি বলেছেন, ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ও চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে। হামাস জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ে তাদের কার্যালয়ে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে উপপ্রধান সালেহ আল-আরোরি রয়েছেন।

হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোরির বয়স ৫৭ বছর। তিনি হামাসের সামিরক শাখা কাসেম ব্রিগেডের প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন। ১৯৮৭ সালে তিনি হামাসে যোগ দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন। পশ্চিম তীরে গোষ্ঠীটির সামরিক উপস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করেন তিনি। ২০১১ সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন কর্পোরালকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়। ওই চুক্তির সঙ্গে জড়িত ছিলেন আল-আরোরি। ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল।

ইসরায়েলের সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, যেকোনো পরিস্থিতির জন্য তার দেশের বাহিনীগুলো প্রস্তুত রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি ড্রোন হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে বলেছে, তারা বিদেশি মিডিয়ার প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করবে না।

হামলার পর লেবাননের শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, বৈরুত শহরের কেন্দ্রস্থলে সালেহ আল-আরোরি ও তার সঙ্গীদের হত্যার অপরাধকে লেবানন এবং এর জনগণ নিরাপত্তা, সার্বভৌমত্ব ও প্রতিরোধের বিরুদ্ধে একটি বিপজ্জনক আগ্রাসন বলে মনে করে। এই অপরাধের জন্য ‘প্রতিক্রিয়া ও সাজার’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ হামাস উপপ্রধান সালেহ আল-আরোরি হত্যার নিন্দা জানিয়েছেন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘পরিচিত অপরাধীদের দ্বারা সংঘটিত অপরাধ’ বলে অভিহিত করেছেন। হামলার নিন্দা জানিয়েছে ইরান। লেবানন ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করার ঘোষণা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..