× Banner
সর্বশেষ
মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

শার্শা উপজেলা প্রতিনিধি

ইসরায়িলের হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ইসরায়িলের হত্যা ও ধ্বংস

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
সংবাদ সন্মেলনে শিক্ষার্থীরা জানান, সোমবার তাঁরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। তাঁদের দাবি, ইসরায়েলের এই গণহত্যা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থান নিতে হবে।
শিক্ষার্থীদের এই দাবী’র প্রতি সমর্থন দিয়ে বেনাপোলে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ এক বিক্ষোভ কর্মসূচি’র ডাক দেয়। এ কর্মসূচিকে সফল করতে সোমবার সকাল ১১টার দিকে বেনাপোল শহরের কেন্দ্রে অবস্থিত বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন “নুর শপিং কমপ্লেক্স” এর সম্মুখে সবাইকে একত্র হওয়ার আহবান জানানো হয়। বিক্ষোভ সমাবেশে যুক্ত হতে বেনাপোল সহ এর আশপাশের স্কুল,কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন সহ শত শত মানুষ সকাল থেকে আসতে শুরু করে সমাবেশ স্থলে।
সমাবেশ স্থলে বক্তারা বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব কখনো বিলীন হবে না উল্লেখ করে গাজায় যা হচ্ছে, এটা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। গাজাকে নিজেদের দখলে নিতে ইসরায়েল এই নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট, ফিলিস্তিন রাষ্ট্রকে সব সময় ফিলিস্তিন, গাজাকে গাজা হিসেবেই মানুষ চিনবে।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেনাপোল বন্দর প্রদক্ষিন শেষে পুণরায় বেনাপোলে এসে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল ও শার্শার অন্যতম নেতা শ্রদ্ধেয় শিক্ষক স্যার আব্দুল মান্নান(অবসর প্রাপ্ত)। মিছিলটিতে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনিদের পতাকা নিয়ে ইসরায়েল বিরোধী বিভিন্ন শ্লোগান তুলে ভর্ৎসনা জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..