আল-আকসা মসজিদের মুসলিমদের উপর ইসরাইলী পুলিশের হামলা

দি নিউজ ডেক্সঃ ফজরের নামাজের শেষে মসজিদ চত্তরে ‘‘আল্লাহু আকবার’’ শ্লোগান দেয়ার কারনে  মুসল্লিদের উপর এ হামলা চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

গতকাল জেরুসালেমের আল-আকসা মসজিদে ফজরের নামাজের শেষে মসজিদ চত্তরে ‘‘আল্লাহু আকবার’’ শ্লোগান দেয়ায়  মুসল্লিদের উপর ইসরাইলের পুলিশ এ হামলা চালায়। ফজরের নামাজের পরেই মুসল্লিদের উপর এ হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গতকাল হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন। নামাজের শেষে তারা ‘‘আল্লাহু আকবার’’ শ্লোগান দিতে দিতে বের হওয়ার সময় বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ মসজিদে অবস্থানরত মুসল্লিদের উপর ব্যাপক হামলা চালায়। এসময় বেশ কয়েকজন মুসল্লি গুরুতর আহত হন।

তবে ইসরাইলি পুলিশ জানায়, নামাজ শেষে শত শত মুসলিমরা আল-আকসা এলাকায় বিক্ষোভ শুরু করে যার ফলে তারা এই স্থানের আদেশ লঙ্ঘন করেন। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে এই পদক্ষেপ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।