× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পিআইডি

ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে  -সমাজকল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
ইশারা ভাষা বিদ্যালয়

বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। তিনি জানান, ইশারা ভাষা প্রশিক্ষণের জন্য ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ.

মন্ত্রী আজ রাজধানীর মিরপুরস্থজাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ‘বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩’ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে জনশক্তিতে পরিণত করার জন্য সরকার কাজ করছে। এজন্য ইশারা ভাষার মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে পড়াশোনা, যোগাযোগ ও কর্মক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে ইশারা ভাষার প্রসার ঘটাতে হবে। এ সময় সরকারের এ মেয়াদেই ইশারা ভাষা বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, সকল অনুষ্ঠানে ইশারা ভাষা ব্যবহার করতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি সকল পর্যায়ে ইশারা ভাষা চালু করা প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করলে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তাদেরকে রাষ্ট্রের সম্পদে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে।

পরে মন্ত্রী বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..