× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ACP
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২৬
ইরানে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর দেশটিকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সতর্কতা দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইরান এখন বলেছে যে তারা আজ খুব কঠোর জবাব দেবে, আগের চেয়ে কঠোর।’

ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘তারা এটা না করাই ভালো। কারণ যদি তারা এটি করে, আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা আগে কখনও দেখা যায়নি!’

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের জবাবে দেশটির ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে ঘোষণা করেছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী সামরিক অভিযান শুরু হতে যাচ্ছে’।

আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, ‘আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এই অভিযান শুরু হবে এবং তা অঞ্চলজুড়ে অধিকৃত ভূখণ্ড ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হবে।’

এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যায় জড়িত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (১ মার্চ) সকালে ইরানের প্রেসিডেন্ট তার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে খামেনির হত্যাকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন এবং এর কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই গুরুতর অপরাধ কখনো অপ্রতিক্রিয়ায় থাকবে না এবং এটি ইসলামি বিশ্বের ও শিয়াবাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় খুলবে। এই মহান নেতার বিশুদ্ধ রক্ত একটি উন্মাদ স্রোতের মতো প্রবাহিত হবে এবং মার্কিন-জায়োনিস্টদের শোষণ ও অপরাধ নির্মূল করবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এইবারও আমরা আমাদের সব শক্তি ও দৃঢ়তার সঙ্গে, ইসলামি জাতি এবং বিশ্বের মুক্ত মানুষদের সমর্থন নিয়ে, এই গুরুতর অপরাধের পরিকল্পনাকারী ও দায়ীদের অনুতপ্ত করে তুলব।’


এ ক্যটাগরির আরো খবর..