দি নিউজ ডেস্কঃ বিশ্বে চিনের পরেই ভয়াবহ অবস্থায় রয়েছে ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালি। ইরানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের।
ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়া প্রবল আতঙ্কিত। একের পর এক দেশ ইরানের সঙ্গে সাময়িক যোগাযোগ ছিন্ন করেছে। বন্ধ সীমান্ত। প্রবল ধাক্কা লাগছে আন্তর্জাতিক তেল রফতানির ক্ষেত্রে।