ইরানের পাশে দাঁড়িয়ে UN এ পশ্চিমাদের বিপক্ষে অবস্থান নিল ভারত। জাতিসংঘে ইরানের পাশে দাড়িয়ে পশ্চিমাদের বিপক্ষে অবস্থান নিল ভারত। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এ(UN Human Rights Council) ইরানবিরোধী পশ্চিমা সমর্থিত প্রস্তাবে ‘NO’ ভোট দিয়েছে ভারত। ওই প্রস্তাবে ইরানে চলমান বিক্ষোভ নিয়ে “উদ্বেগ” প্রকাশ করা হয়েছিল।
এই ভোটের মাধ্যমে ভারত স্পষ্ট করেছে যে, অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে চাপ ও সিলেক্টিভ হিউম্যান রাইটস ন্যারেটিভ তারা সমর্থন করে না। নয়াদিল্লির অবস্থান—মানবাধিকার নিয়ে আলোচনা হোক, কিন্তু তা যেন রাজনৈতিক হাতিয়ার না হয়।
ইরানের পাশে দাঁড়ানো দেশগুলোর তালিকায় রয়েছে: ভারত, চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরাক, কিউবা ও ভিয়েতনাম।
কূটনৈতিক মহলে এই ভোটকে দেখা হচ্ছে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি এবং স্বাধীন বিদেশনীতির আরেকটি উদাহরণ হিসেবে। পশ্চিমা ব্লকের চাপ সত্ত্বেও ভারত দেখিয়ে দিল—সব ইস্যুতে তারা কারও লাইন ধরে হাঁটে না।
এ ক্যটাগরির আরো খবর..