× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ডেস্ক

ইরানের পারমাণবিক কর্মসূচি দাবীর প্রমাণ পায়নি জাতিসংঘ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ জুন, ২০২৫
ইরানের পারমাণবিক কর্মসূচি

ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় এটি পরিচালনা করার অধিকার রাখে।  অথচ জাতিসংঘ জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পায়নি।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রাফায়েল গ্রোসি এমন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, আইএইএ যদি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসলাইলের হামলা নিয়ে নিন্দা প্রকাশ না করে, তাহলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা সীমিত করবে।

ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে এমন দাবি করে দেশটিতে হামলা শুরু করে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তেহরান খুব কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে।

যদিও তার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড আগেই জানান, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন প্রমাণ নেই। এবার একই কথা জানাল জাতিসংঘও। সংস্থাটির পর্যবেক্ষক দল জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 এরমধ্যেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘কে সঠিক এবং কে ভুল তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ইরান হয়তো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখে, তবে এটিকে একটি কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও প্রযুক্তি ও ব্যাপক পরীক্ষা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘অতীতে কিছু কার্যকলাপ ছিল যা পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বর্তমানে সেই উপাদানগুলো পাওয়া যায়নি।’ দেখা যায় তাকে।


এ ক্যটাগরির আরো খবর..