ইরানের ইসফাহান শহরে একটি হামলায় রাশিয়ার কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র Maria Zakharova। খবর দিয়েছে Al Jazeera।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জাখারোভা বলেন, কোনো কূটনৈতিক মিশনে হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি সব পক্ষকে কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা ও অখণ্ডতা সম্মান করার আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, গত ৮ মার্চ ইসফাহানে প্রাদেশিক গভর্নরের প্রশাসনিক কার্যালয়ের কাছে একটি বিস্ফোরণের ঘটনায় পাশেই অবস্থিত রাশিয়ার কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ধাক্কায় কনস্যুলেটের অফিস ভবন ও আবাসিক অ্যাপার্টমেন্টের জানালাগুলো ভেঙে যায় এবং কয়েকজন কর্মী সামান্য আহত হন। তবে কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin এবং ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian। Kremlin জানিয়েছে, এ সময় পুতিন সব ধরনের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন।