× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

ইরানি তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা এখন ভারত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ ইরানের অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে ভারত। ইরান থেকে গত মে মাসে প্রতিদিন পাঁচ লাখ পাঁচ হাজার ব্যারেল তেল এসেছে ভারতে। গত বছরের একই সময়ের তুলনায় ইরান থেকে ভারতে তেল বিক্রির পরিমাণ বেড়েছে দুই লাখ ৯০ হাজার ব্যারেল।

তেহরানের ওপর নিষেধাজ্ঞা থাকার সময় ভারত গড়ে শতকরা ২০ ভাগ তেল কিনেছে ইরান থেকে। সে সময় ভারত ইরান থেকে তেল নিয়েছে প্রতিদিন গড়ে দুই লাখ ব্যারেল। কিন্তু ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা বাস্তবায়নের পর ভারত দ্রুত ইরান থেকে তেল কেনা বাড়িয়ে দিয়েছে।
দেশের এসার কোম্পানি হচ্ছে তেল আমদানির ক্ষেত্রে সবচেয়ে বড় কোম্পানি। এরপরেই রয়েছে ম্যাঙ্গালোর রিফাইনারি ও পেট্রোকেমিক্যালস লিমিটেড।
ওপেক বিষয়ক এনার্জি ফোরামের কার্যালয় থেকে বলা হয়েছে- চলতি ২০১৬ সালের প্রথম তিন মাসে ভারতের তেল আমদানির পরিমাণ প্রতিদিন ৪৩ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের চেয়ে এই পরিমাণ পাঁচ লাখ ব্যারেল বেশি। গত মার্চের হিসাব অনুসারে, ভারত সবচেয়ে বেশি তেল আমদানি করে সৌদি আরব থেকে এবং এ পরিমাণ হচ্ছে সাড়ে আট লাখ ব্যারেল। ইরাক থেকে প্রতিদিন আড়াই লাখ ব্যারেল তেল কম কিনেছে ওই মাসে। ফলে ইরাক থেকে ভারতের তেল কেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রতিদিন ছয় লাখ ৫৮ হাজার ব্যারেল। এরপরেই রয়েছে ইরানের অবস্থান।


এ ক্যটাগরির আরো খবর..