ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন: নিহত-২৭

ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন: নিহত-২৭

ইরাকে রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব নামে একটি করোনা রোগীদের হাসপাতালে  আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর বহু সংখ্যক অ্যাম্বুলেন্স হাসপাতালে গিয়েছে এবং আগুনে আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমনকি আগুনে আহত হননি এমন রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। এছাড়া ৯০ জনকে অক্ষত অবস্থায় অন্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।খবর স্কাই নিউজের। হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর শনিবার ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এ পর্যন্ত ৯০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান।

কয়েক দশকের নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং অবহেলায় ইরাকের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। করোনাভাইরাস মহামারিতে সেই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

করোনা মহামারি শুরুর পর থেকে ইরাকে এখন পর্যন্ত ১০ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।