বেনাপোল ইমিগ্রেশন মানকিপক্স রোধে সতর্ক জারি

বেনাপোল ইমিগ্রেশন মানকিপক্স রোধে সতর্ক জারি
সম্প্রতি বিশ্বে কয়েকটি দেশে  মানকিপক্স সনাক্ত হয়েছে। ফলে নতুন এ রোগটি সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশনেও সতর্কতা জারি করেছে।
সোমবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার লক্ষিনদর।
এসময় তিনি জানান, সম্প্রতি  আফ্রিকা,ইউরোপ ও আমেরিকারসহ বিশ্বের কয়েকটি দেশে মানকিপক্স সনাক্ত হয়েছে। সম্প্রতি এসব দেশে যে সব যাত্রী ভ্রমন করেছে বা  সংস্পর্শে গিয়েছে তাদের শরীরে কোন ফুসকুড়ি আছে কি সনাক্তের জন্য  হেলথ স্কিনিং জোরদার করা হয়েছে। এছাড়া এসব পাসপোর্ট যাত্রীদের সন্দেহজনক মানকিপক্স রুগির তালিকায় এনে তাদেরকে নিকস্থ সরকারি হাসপাতালে আইসোলেশনে রাখা হবে। এবং প্রতিটি পাসপোর্ট যাত্রী হেলথ স্কিনিং জোরদার করা হয়েছে বলে তিনি জাননা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ জানান, মানকিপক্স সংক্রমণ রোধে তাদেরকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার । এবং তারা এ মানকিপক্স সংক্রমণ রোধে স্বাস্থ্য কর্মিদের পাশাপাশি তারাও বাড়তি  নিরাপত্তা জোর দার করেছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।