× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ইমরান হাশমির ক্যান্সারজয়ী ছেলের হৃদয় ছোঁয়া বার্তা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

ভারতীয় জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির ছেলে আয়ান হাশমি ক্যান্সারের ভয়াবহতার কথা বলতে গিয়ে জানায়, এটি মানসিক ও শারীরিকভাবে প্রচণ্ড আঘাত করে। কিন্তু ক্যান্সার হওয়ার পর আমার পুরো জীবনই বদলে গেছে। তবে এই রোগটি নিরাময় সম্ভব বলেও সে জানায়।

কথাগুলো বলছিল বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত নার্গিস দত্ত ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে। জীবনের ওপর বয়ে যাওয়া ভয়াবহ এই ঝড়কে নিয়ে ১০ বছর বয়সী এই শিশুটি আত্মবিশ্বাসের সঙ্গেই কথা বলে। সে বলল, ক্যান্সার থেকে সেরে ওঠার পর আমি আরও শক্তিশালী হই। হয়ে উঠি ভয়ডরহীন নেতা।

‘ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে হলে বেশ কিছু গুণ থাকা চাই, আর যেটি এখানকার সবার আছে। আপনাকে শক্ত হতে হবে। এখানে উপস্থিত সবাই দৃঢ়চেতা, ভয়ডরহীন ও যোদ্ধা।’

আয়ান হাশমি বলে, মঙ্গলবার ছিল আমার জন্মদিন। আর পরের দিন ক্যান্সার দিবস। এটি কাকতালীয়। প্রথম দিন আমি টাটা মেমোরিয়াল হাসপাতালের অনুষ্ঠানে যোগ দিই। সেটি দারুণ ছিল। কিন্তু এখন আরও ভালো লাগছে। কারণ আমি ক্যান্সার নিয়ে কিছু বলতে পারছি।

অনুষ্ঠানে ক্যান্সারজয়ী সোনালি বেন্দ্রেও উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ইমরান হাশমির ছেলেকে তিনি হাততালি দিয়ে স্বাগত জানান।

আয়ানের এই বক্তব্য সামাজিকমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের কাছ থেকে সে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন লিখেছেন– আমি তোমাকে ভালোবাসি, ছোট্ট নায়ক। আরেকজন লেখেন– আদুরে, শক্তিশালী ও স্মার্ট বাচ্চা!

ছয় বছর আগে ২০১৪ সালে আয়ান হাশমির ক্যান্সার ধরা পড়েছিল। গত বছর সেই এ রোগ থেকে নিষ্কৃতি পায়।


এ ক্যটাগরির আরো খবর..