× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

নিউজ ডেস্ক

ইভিএম নিয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০২২
ইভিএম নিয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিস্তারিত জানতে এই সংক্রান্ত বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ মে) সকালে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক শুরু হয়।

ইসির কর্মকর্তারা জানায়, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের নানান মত রয়েছে। এই মেশিনটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে চায় কাজী হাবিবুল আউয়াল কমিশন।

সংশ্লিষ্টরা জানায়, ইভিএম সংশ্লিষ্ট ইসির আইটি দল, প্রকল্প সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান পরিচালক, এনআইডি উইং-এর সাবেক ও বর্তমান মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়ে প্রায় ৩০ জনকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ, ড. সেলিয়া শাহনাজ, বুয়েটের মতিন সাদ আবদুল্লাহও রয়েছেন।

ইসি সূত্র জানায়, বিশেষজ্ঞরা দেখবেন, মতামত রাখবেন। ইসির আইটি বিশেষজ্ঞরাও থাকবে, এ বিষয়ে মত দেবেন। ইভিএমের ওপর কমিশন তাদের মতামত নেবেন। বৈঠকে ইভিএম প্রদর্শনীর পাশাপাশি সার্বিক কারিগরি দিক তুলে ধরা হবে।


এ ক্যটাগরির আরো খবর..