× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

ইপিজেড শ্রম আইন-২০১৬ মন্ত্রিসভায় অনুমোদন

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৬ মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের আওতায় ইপিজেড শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়।

সচিব বলেন, মন্ত্রিসভার অনুমোদিত বিধান অনুযায়ী ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতি পূরণ দেওয়া, মৃতদের ক্ষতিপূরণ, পুরো বেতন-ভাতায় প্রসূতিকালীন নারী শ্রমিকদের ৬ মাসের ছুটি দেওয়া।

তিনি আরো বলেন, ট্রেড ইউনিয়নের আদলে ও ২০০৬ সালের শ্রম কল্যাণ আইনের সঙ্গে মিল রেখে শ্রমিক কল্যাণ সমিতি গঠনের অধিকার দেওয়া হয়েছে। এছাড়া শ্রমিকদের কর্মক্ষেত্রে যোগ দিতে কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষিরও অধিকার দেওয়া হয়েছে।

সচিব বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ২ লাখ ও একেবারে কাজ করতে অক্ষম এমন শ্রমিকদের ২ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে এ আইনে।

এই আইনের ফলে জিএসপি সুবিধা ফেরত পাওয়া যাবে কিনা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিএসপি ফিরে পেতে সহজ হবে, বার্গেনিং (দর কষাকষি) ক্যাপাসিটি বাড়বে।


এ ক্যটাগরির আরো খবর..