× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পিআইডি

ইপিএ চুক্তির ফলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে -বাণিজ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
জাপানি বিনিয়োগ বাড়বে

অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এর ফলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেনএর ফলে বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক মানুষ জাপানে যাওয়ার সুযোগ পাবে। এ সুযোগ তৈরি করতে তারা এখানে অনেক জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করবে।

আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

জাপানের সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) করায় স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণের পর বাণিজ্যকে উদার করার ক্ষেত্রে ব্যবসায়ীরা যদি সক্ষমতা বাড়াতে না পারেতাহলে সেটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেনএই উদার বাণিজ্য থেকে দেশের ভোক্তারা সুবিধাভোগী হবেন।

বাণিজ্য উপদেষ্টা বলেনজাপান পৃথিবীর পাঁচটা বড় অর্থনীতির একটা এবং আমরা পৃথিবীর এত বড় একটা অর্থনীতির সাথে চুক্তি স্বাক্ষর করতে পেরেছি এটা বড় অর্জন বলে মনে করি। তিনি বলেনভারত এটা নিয়ে প্রায় ১৫ থেকে ২০ বছর চেষ্টা করে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে পেরেছে। সেটা আমরা এক বছরের সময়কালের মধ্যে এরকম একটা চুক্তি করেছি। যার ফলে জাপানের সঙ্গে বাংলাদেশের একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এতে করে আমাদের একটা অর্থনীতির উদারীকরণের সম্ভাবনা তৈরি হলো। বর্তমানে আমাদের যে বাণিজ্যসার্ভিস খাতে আমাদের বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে আমাদের দেশের মানুষের জাপানে যাওয়া ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

ইপিএ স্বাক্ষরের ফলে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মুখে পড়বেতা থেকে সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে উপদেষ্টা বলেনআমরা যে ১ হাজার ৭০টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছিএতে আমাদের রাজস্বের পরিমাণ ২০ কোটি টাকার নিচে। আমরা যে বাকি ট্যারিফ লাইনে তাদেরকে অফার করেছি১৮ বছর পর্যন্ত সময়ে যেতে হবে। আপনি জানেনআমরা যখন এলডিসি থেকে উত্তরণ করবোআমাদেরকে ডব্লিউটিওর ফ্রেমওয়ার্কে আমাদের বাণিজ্যকে উদার করতে হবে। সেখানে এই বাণিজ্য উদার করার ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা যদি সক্ষমতা বৃদ্ধি করতে না পারেতাহলে অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি হবে। তিনি বলেনআমাদের রাজনৈতিক নেতৃত্ব এই যে ১৮ বছর যাবৎ তারা যে সময় পাবেনসেখানে তাদের সক্ষমতা তৈরি করার একটা সুযোগ তৈরি হবে। সর্বোপরি ভোক্তা উপকৃত হবে। এই উদার বাণিজ্যের মাধ্যমে আপনি একজন ভোক্তা হিসেবে এর বেনিফিট পাবেন।

উপদেষ্টা বলেনজাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে। দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর হবে। এর বিনিময়ে আমরা আশা করি যে আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি আরো বলেনওরা আমাদের কতগুলো সেক্টর যেমন নার্সিং সেক্টরে আমাদের জনবল নিবেইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হিসেবে নিবেকেয়ারগিভার হিসেবে লোক নিবেডমেস্টিক কেয়ারগিভার হিসেবে নিবে। এছাড়া আরো অন্যান্য যেগুলো স্কিল প্রফেশনালসতারা যেতে পারবে। এমনকি ডাক্তারইঞ্জিনিয়ার পর্যন্ত যেতে পারবে। আমাদের যে ৯২টা সেক্টর আমরা ওপেন করে দিয়েছি এবং ওরা আমাদের ১২০টা ওপেন করে দিয়েছে।

এ সময়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেনএরই মধ্যে শূন্য শুল্ক আছে অনেক পণ্যে। যেমন খাদ্য পণ্য বা তুলা ও সুতা। মেশিনারিজে আছে এক শতাংশ। এই দুটো মিলিয়ে আমরা এক হাজার ৩৯ টা দিয়েছি। কাজেই আমরা ইমিডিয়েটলি তেমন কোনো রাজস্ব হারাচ্ছি না।


এ ক্যটাগরির আরো খবর..