× Banner
সর্বশেষ
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলনে মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ জনসংখ্যা হ্রাসে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম হাতে নিচ্ছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট

ইনাতগঞ্জে ১শ’১পিস ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ১০১পিস ইয়াবাসহ মাদক সম্রাট সাহেন মিয়া(২৬) কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সাহেন মিয়া নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামের আনাই উল্লার পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সাহেন মিয়া দীর্ঘদিন যাবত যৌন উত্রেজনক ট্যাবলেট ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত।

সে ইয়াবার ডিলার হিসেবে মাদক দ্রব্য বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গত সোমবার রাতে সাহেন মিয়া ইয়াবার একটি বড় চালান নিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন এর নেতৃত্বে এ এসআই সোহেল দেব,এ এসআই বিশ্বজিৎসহ একদল পুলিশ রাত সাড়ে ১২টায় কসবা এলাকায় অবস্থান নেন।

রাত ১টার দিকে সাহেন এর ঘর তল্লাসী করে ১০১পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মাদক বিক্রয়কারীদের কোন রকম ছাড় দেয়া হবেনা। এলাকাকে মাদকমুক্ত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 


এ ক্যটাগরির আরো খবর..