× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

পিআইডি

ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষকে এগিয়ে আসার আহ্বান ধর্ম উপদেষ্টার

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
ইনসাফভিত্তিক বাংলাদেশ

বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে উপস্থাপন করতে চায় অন্তর্বর্তী সরকার। আগামীদিনে একটি বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর হতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ আবহ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার তৎপর আছে। তিনি সরকারের এ উদ্যোগকে এগিয়ে নিতে  সকলকে সোচ্চার ভূমিকা পালনের অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, এদেশের সকল ধর্মের মানুষের সাংবিধানিক ও নাগরিক অধিকার সমান। স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের সকল অর্জনের পিছনে সব ধর্মের মানুষের অবদান রয়েছে।

ড. খালিদ বলেন, সরকার চায় আমাদের সমাজ অপরাধমুক্ত সমাজ হোক। দেশে ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটুক। সকলের মধ্যে সাম্প্রদায়িক সৌহার্দ্য বিরাজ করুক। অন্তরে হিংসা থাকলে মানবিক গুণাবলী নষ্ট হয়ে যায়। অন্তরকে  পবিত্র রাখতে পারলে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।

মসজিদ আবাদের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, মসজিদ ফেলে রাখলে হবে না। মসজিদ আবাদ করতে হবে, নামাজ পড়তে হবে। সমাজে নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এই তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ১৩ কোটি ৫৩ লাখ ৯ হাজার টাকা। এটির নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলো গণপূর্ত অধিদপ্তর।  এ মডেল মসজিদে ১২০ জন মহিলাসহ একসাথে ৯২০ জন মুসল্লী নামাজ আদায় করতে পারবে। মহিলাদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, এ প্রকল্পের অধীনে চলতি মাসে  সারাদেশে মোট ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে। এর ফলে ফেব্রুয়ারি শেষে উদ্বোধনকৃত মসজিদের সংখ্যা দাড়াবে ৩৫০টি।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আফছার উদ্দিন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ  ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান। এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাজ্জাদুল হাসান ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা একইজেলার লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।

এর আগে উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার বাগানপাড়ায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চ ও খ্রিষ্টান সিমেট্রি পরিদর্শন করেন। সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি যেকোন মূল্যে সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার অহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..