× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

করোনার মহামারিতে সব স্কুল বন্ধ ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
ইতালির সব স্কুল বন্ধ

করোনা ভাইরাসের মহামারি আর আতঙ্কের বাইরে নেই ইতালি ও। এখন পর্যন্ত ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ৯৯টি। পুরো ঝুঁকি থাকায় এবং করোনার মহামারি বিবেচনায় রেখে ইতালির সব স্কুল ১০ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইতালির সরকার।

এছাড়া জনপ্রিয় সিরি এ-সহ সব ধরনের পেশাদার লিগ আগামী এক মাসের জন্য ইন্ডোরে খেলা হবে।

আজ বৃহস্পতিবার থেকে সব ধরনের স্কুল ১০ দিনের জন্য বন্ধ রাখা হবে।

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টি বলেছেন, স্বাস্থ্যসেবা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে কিছু স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের চিঠি দিয়ে জানিয়েছে যে, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার থেকে স্কুল বন্ধ থাকবে। শুক্রবার থেকে অনলাইনের শিক্ষা কার্যক্রম চালানো হবে।

ইতালির নাগরিক সুরক্ষা বিভাগ বুধবার জানিয়েছে, এখন পর্যন্ত দেশটির করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ৯৯টি। মারা গেছেন ১০৭ জন এবং ২৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশটির তিন হাজারের বেশি আক্রান্তের মধ্যে উত্তরাঞ্চলেই প্রাদুর্ভাব বেশি। দেশটির ২০ অঞ্চলের মধ্যে ১৯টিতেই করোনা আক্রান্ত হয়েছে।

চীনের হুবেই প্রদেশের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাঁপছে বিশ্ব। গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। ইতোমধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৯৫ হাজার জন এবং প্রাণ হারিয়েছেন অন্তত তিন হাজার ২৫০ জন। আক্রান্ত ও নিহতদের অধিকাংশই চীনের। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত দুই হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন।


এ ক্যটাগরির আরো খবর..