× Banner
সর্বশেষ
‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন

ইটোকেন কিংবা টিকেট ছাড়াই ভারতীয় ভ্রমণ ভিসা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি এ পদক্ষেপের লক্ষে বাংলাদেশীদের ভারত ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজ করে দিল ভারতীয় হাই কমিশন।

১০ই অক্টোবর মঙ্গলবারের পর থেকে ভ্রমণ ভিসা আবেদনকারীরা কোন আগাম এ্যাপয়েন্টমেন্ট কিংবা টিকেট ছাড়াই মিরপুর রোড এ অবস্থিত আইভিএসি তে সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সকাল ৮-৩০ থেকে দুপুর ১২-৩০ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। গত ৫ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে ভ্রমণ ভিসা আবেদনপত্র জমাদান বলবৎ থাকবে। ভ্রমণ ছাড়া সরাসরি স্কিমের অন্যান্য ভিসা ক্যাটাগরি যেমন মেডিকেল ভিসা, ব্যবসায়, সম্মেলন ও অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে ভ্রমণ ভিসা আবেদনপত্র জমাদান বলবৎ থাকবে।

উল্লেখ্য, এই নতুন ব্যবস্থা পাইলট উদ্যোগ হিসাবে ৯ জুলাই ২০১৭ চট্টগ্রামে এবং ১০ সেপ্টেম্বর ২০১৭ রাজশাহী ও রংপুরের আইভিএসিগুলোতে পরীক্ষামূলকভাবে চালু হয় এবং অনুরূপভাবে  মিরপুর রোডে অবস্থিত আইভিএসি তে সম্প্রসারিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..