ইজরায়েল (Israel) ও প্যালেস্টাইন (Palestine) এই দুই দেশের যুদ্ধ বিরতি ঘোষণার পর পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
শুক্রবার তিনি বলেছেন, ডেমোক্রেটিক পার্টি এখনও ইজরায়েলকেই সমর্থন করে। তবে তারা চায় ইজরায়েল ও হামাসের মধ্যে যে সংঘর্ষ চলছে তা যেন বন্ধ হয়।
হোয়াইট হাউজে (White House) একটি নিউজ কনফারেন্সে বাইডেন ঘোষণা করেছেন, টু- স্টেট সলিউশন বা দুই দেশের মধ্যে সমস্যার সমাধানই দুই পক্ষের লড়াই থেকে বিরতি দিতে পারে। গাজাকে সাহায্য করার জন্য তিনি অন্যান্য দেশের সঙ্গে মিলে বড় প্যাকেজেরও প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেন প্রশাসন গত কয়েক দিন ধরে যুদ্ধ বিরতির লক্ষ্যে আড়ালে কাজ করেছিল। এবার তারা বলেছে যে এই এলাকাকে প্যালেস্টাইনের সঙ্গে সমঝোতায় আসতে হবে। হামাসের পশ্চিমা সমর্থিত প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ব্যাঙ্ক দখল করে রেখেছে এটা নিশ্চিত করতে যে হামাস তার সামরিক অস্ত্রাগার পুনরায় আটকাতে সক্ষম হবে না। বাইডেনের মতে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্য়ে বোঝাপড়া ছাড়া এই এলাকায় শান্তি স্থাপন সম্ভব নয়।
ইজারায়েল ও হামাস শুক্রবার ১১ দিনের লড়াইয়ে বিরতি দিয়েছে। এই যুদ্ধে ২৪৮ জন নিহত এবং ১ হাজার ৯০০ জন আহত হয়েছেন। মানবাধিকার কর্মীরা বলেছেন যে গাজার ক্ষয়ক্ষতি ঢাকতে কয়েক মিলিয়ন ডলার লাগবে এবং এক্ষেত্রে সময় লাগবে কয়েক বছর। বাইডেন উভয় পক্ষের উগ্রপন্থীদের আন্তঃ সাম্প্রদায়িক লড়াইয়ের অবসানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গাজার জনগণের সহায়তা করা জরুরি। ইসরায়েলের দুই ধরনের নাগরিক আরব ও ইহুদি উভয়ের সঙ্গেই সমান আচরণ করতে হবে। তিনি এও বলেছেন, ফিলিস্তানিদেরও ইজরায়েলের অধিকার মেনে নিতে হবে।
বৃহস্পতিবারই চাপের মুখে পড়ে আমেরিকান (America) প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ((Israel PM Netanyahu)) সঙ্গে ফোনে কথা বলেন। পরে হোয়াইট হাউসের তরফে বিবৃতি দেওয়া হয় যে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন (Biden) ইজরায়েল -প্যালেস্তাইন যুদ্ধবিরতির (De-escalation) পক্ষে সওয়াল করেছেন। ভবিষ্যতে ওই এলাকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে মিশর ও অন্যান্য মধ্যস্থকারী দেশের সঙ্গে আলোচনায় বসবে ওয়াশিংটন। যদিও প্রাথমিক ভাবে মার্কিন প্রেসিডেন্টের আবেদন অস্বীকার করেছিল, তবে এবার উভয় দেশই রক্তাক্ত যুদ্ধে ইতি টানতে সহমত হয়েছে।


