× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

পিআইডি

ইউরোপের উপযোগী পাটপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সহায়তায় চুক্তি স্বাক্ষর

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
ইউরোপের উপযোগী পাটপণ্য উৎপাদন

ইউরোপের বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজাইনের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জেডিপিসি ও সেন্টার ফর প্রমোশন ইমর্পোট ফরম ডেভলপিং কান্ট্রিস (সিবিআই) এর মাঝে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার’ (জেডিপিসি) এর সম্মেলন কক্ষে জেডিপিসি এর পক্ষে এর নির্বাহী পরিচালক মো: মাহমুদ হোসেন ও সিবিআই এর পক্ষে  ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন এ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

আগামি পাঁচ বছরের জন্য এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে জেডিপিসি’র হোম টেক্সটাইল এন্ড হেম ডেকোরেশন উৎপাদনকারী উদ্যোক্তাগণ ইউরোপের বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজাইনের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সক্ষম হবে। ইউরোপের বাজার উপযোগী বহুমুখী পাটপণ্য রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এতে রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টিসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে।

বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতার কারণে পরিবেশবান্ধব পাটপণ্যের চাহিদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সরকার জেডিপিসি এর মাধ্যমে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি  বহুমুখী পাটজাত পণ্যের উদ্ভাবন, ব্যবহার সম্প্রসারণে গুরুত্বারোপ করেছে।  ইতোমধ্যে, এখাতের  উদ্যোক্তাগণ ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন – যার অধিকাংশই বিদেশে রপ্তানি করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..