× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ইউনিভার্স্যাল কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ পাইকগাছায় ইউনিভার্স্যাল কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বিদ্যালয় সংলগ্ন মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর কবিতা দাস, এসএম তৈয়েবুর রহমান ও রবি শংকর মন্ডল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী গাইন, মনিরুজ্জামান মনি, আলহাজ্ব সিরাজুল ইসলাম, ডাঃ আসাদুল হক, দিপংকর মন্ডল ও মোঃ মনিরুজ্জামান।

বক্তব্য রাখেন- শিক্ষক মৃগাঙ্গ, তুষার ঢালী, একান্ত মন্ডল, বাবলু সরকার, সুইট সরকার, প্রভাবতী স্বর্নকার, নির্মলা রায়, শিউলি বিশ্বাস ও রুমা খাতুন, শিক্ষার্থী তালহা ইবনে লতিফ, চৈতি মন্ডল, প্রনয় মন্ডল, শেফালী মজুমদার, মৌমিতা শীল ও পূজা মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক বজলুর রহমান। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..