× Banner
সর্বশেষ
হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সত্যনিষ্ঠ ইতিহাস ও জনগণের ক্ষমতায়নই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার

ইউএস ওপেন শেষ শারাপোভার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

স্পোর্টস ডেস্কঃ ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রাশান সুন্দরী মারিয়া শারাপোভা। ডান পায়ে ইনজুরির জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন সাবেক নাম্বার ওয়ান। শারাপোভার না খেলার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ইউএস টেনিস এ্যাসোসিয়েশন।

২০০৬ সালে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শারাপোভা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার না খেলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিখিছেন- ‘দুর্ভাগ্য এ বছর প্রতিযোগিতায় খেলতে পারব না। কোর্টে নামার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ফিট হওয়ার জন্য এটা যথেষ্ট সময় নয়। তাই না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ ডান পায়ের ইনজুরি না সারায় খেলতে পারবেন না শারাপোভা। এর আগে ২০১৩ সালে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলেন শারাপোভা। সেবার ডান কাঁধের ইনজুরিতে পড়েছিলেন তিনি। এ বছর চোটের জন্য আরও কয়েকটি টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ২৮ বছর বয়সী শারাপোভা। চলতি মাসে টরেন্টো ও সিনসিনাটি ওপেনে খেলেননি তিনি। তার পরিবর্তে প্রতিযোগিতায় খেলবেন ১৮ বছর বয়সী রাশান আরেক তারকা ডারিয়া কাসাটকিনা।


এ ক্যটাগরির আরো খবর..