সালথায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

সালথায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও।
আজ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ঝড় বৃষ্টি উপেক্ষা করে গিয়ে এ বিয়ে বন্ধ করেন।
ঐ মেয়েটি মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী এবং সোনাতন্দী গ্রামের এক কৃষকের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এসময় বিয়ের পিড়িতে বসা বরকে আটক করা হয়। তিনি আরো বলেন, বিদ্যালয় সুত্রে মেয়েটির জন্ম ১০/০৬/২০০৭ ইং।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।