× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

ইংল্যান্ড ক্রিকেট দলের আলোচনা ‘নেই’ বাংলাদেশ সফর নিয়ে

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্রিকেটারদের বাংলাদেশ সফর যাবে কিনা সে বিষয়ে মত জানতে চেয়েছে! এক কথায় বলা যায় বাংলাদেশ সফর নিয়ে ‘ভোটাভুটি’ করেছে ইসিবি!

গণমাধ্যমে প্রকাশিত এ রিপোর্টকে নাকচ করে দিয়েছে ইসিবি। ইংল্যান্ড ক্রিকেট দলের সহকারী কোচ পল ফারব্রেস নিশ্চিত করেছেন ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে ইসিবিরি কোনো আলোচনা হয়নি।

ওভালে ইংল্যান্ড ও পাকিস্তানের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে ফারব্রেস বলেন,‘টেস্ট ও ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে ১০-১২ দিন আগে আমরা আলোচনায় বসেছিলাম। সেখানে ছিলেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকসন। আমাদের নিরাপত্তা দল বাংলাদেশে যাচ্ছে ওই বিষয়ে আলোচনা করেছি। তাদের ফিরে আসার পর এবং তাদের রিপোর্টের আগে বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনা করব না সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। ক্রিকেটারদের সম্মতি চাওয়া নিয়েও কোনো আলোচনা হয়নি।’

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। বাংলাদেশ সফরের পর ভারতেও খেলতে যাবে ইংল্যান্ড। দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসিবি। ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকসন, পিসিএ’র প্রধান উপদেষ্টা ডেডিভ লেদারডেল, ইসিবির ক্রিকেট অপরারেশন্সের পরিচালক জন কার ভারতে আছেন। সেখান থেকে আগামী ১৭ আগস্ট ঢাকা আসার কথা রয়েছে প্রতিনিধি দলের। তাদের রিপোর্টের ভিত্তিতেই ইসিবি বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত নিবে।

২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসেই ছিলেন ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস ও কোচ তেভর বেইলিস। দুজনই তখন লঙ্কান ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন। কাছ থেকে হামলার শিকার হওয়া পল ফারব্রেস তবুও বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক। তার বক্তব্য,‘কোনো দেশে সফর না যাওয়া অনেক বড় সিদ্ধান্ত। আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। বাংলাদেশ  অবশ্যই আমাদেরকে পেতে মুখিয়ে আছে।’

ইসিবিরি এক মুখপাত্র বলেছেন,‘রেগ ডিকসন সফর শেষ করে দেশে ফিরে আমাদের কাছে রিপোর্ট করবে। তার রিপোর্টের পরই আমরা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসব।’


এ ক্যটাগরির আরো খবর..