× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
india

ব্যাট-বোলিং নৈপুন্যে এক ম্যাচ বাকী রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে  ভারত। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৩৩ রানে হারিয়েছে আইরিশদের। প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ২ রানে জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া। এর মাধ্যমে  সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়েও গেল ভারত।

ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। উদ্বোধনী জুটিতে ২৯ রানে তুলে বিচ্ছিন্ন হন যশ^সী জয়সওয়াল ও ঋুতুররাজ গায়কোয়াড়। মারমুখী মেজাজে শুরু করে ১১ বলে ১৮ রানে থামেন জয়সওয়াল। প্রথম ম্যাচের পর এবারও তিন নম্বরে নেমে  ব্যর্থ হওয়া তিলক ভার্ম ব্যক্তিগত  ১ রান আউট হলে ৩৪ রানে ২ উইকেটে পরিনত হয় সফরকারী ভারত।

তৃতীয় উইকেটে ৪৯ বলে ৭১ রান তুলে ভারতের বড় স্কোরের ভিত গড়েন গায়কোয়াড় ও সঞ্জু স্যামসন। ৫টি চার ও ১টি ছক্কায় স্যামসন ২৬ বলে ৪০ রানে ফিরলেও টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন গায়কোয়াড়। ১৬তম ওভারে থামার আগে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন তিনি।

ইনিংসের শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ভারতকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ এনে দেন রিঙ্কু সিং ও শিবম দুবে। শেষ ২ ওভারে ৪২ রান তুলেন তারা। ২টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৩৮ রান করেন ভারতের জার্সিতে প্রথম ব্যাট করার সুযোগ পাওয়া রিঙ্কু। ২টি ছক্কায় ১৬ বলে ২২ রানে অপরাজিত থাকেন দুবে। আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি ২ উইকেট নেন। জবাবে পাওয়ার প্লেতে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে  আয়ারল্যান্ড।

মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে লড়াই করার চেষ্টা করেন ওপেনার এন্ডি বলবির্নি। চতুর্থ উইকেটে কার্টিস ক্যাম্ফারের সাথে ২৮ বলে ৩৫ ও জর্জ ডকরেলকে নিয়ে ৩০ বলে ৫২ রান তুলেন বলবির্নি। ক্যাম্ফার ১৮ ও ডকরেল ১৩ রানে থামলেও টি-টোয়েন্টিতে দশম হাফ-সেঞ্চুরির দেখা পান বলবির্নি। ১৬তম ওভারে দলীয় ১২৩ রানে বলবির্নিকে থামান পেসার আর্শদীপ সিং। ৫১ বল খেলে ৫টি চার ও ৪টি ছক্কায় নিজের ৭২ রানের ইনিংসটি সাজান বলবির্নি। এই ইনিংস খেলার পথে আয়ারল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ করেন বলবির্নি।
বলবির্নির আউটের পর ম্যাচ থেকে  ছিটকে পড়ে আয়ারল্যান্ড।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করে তারা। ভারতের অধিনায়ক জসপ্রিত বুমরাহ-প্রসিধ কৃষ্ণ ও রবি বিষ্ণোই ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রিঙ্কু। আগামী কাল ২৩ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে ভারত-আয়ারল্যান্ড।


এ ক্যটাগরির আরো খবর..