মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আপামর জন সাধারনের সাথে ঈদ পরবর্তীতে এক মধুর মিলনে উপস্থিত হন জন নন্দীত জন নেতা ফরিদপুর- ০১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি গত সোমবার সকাল থেকেই মানুষের মধ্যে উৎসবের ঢেউ লাগে মানুষের আনাগোনায় জন সমাবেশে পরিনত হয় চার চক্রের অনুষ্ঠানে স্লোগানে স্লোগানে মুখরিত হয় টোল প্লাজার সমাবেশ ইতিমধ্যে সেখানে উপস্থিত হন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা ও ৯ ওয়ার্ডের এবং সংরক্ষিত মহিলা আসনের মেম্বার বৃন্দ।
চেয়ারম্যান ও মেম্বর বৃন্দ মাননীয় জাতীয় সংসদ সদস্যের সাথে সৌজন্য কুশল বিনিময় করেন মাননীয় এমপির সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির যুব লীগের সহসম্পাদক মোঃ ফখরুদ্দিন মিয়া কালু মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জ্জা মনিরুজ্জামান (বাচ্চু) সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু মধুখালী উপজেলা যুব লীগের নেতা মোঃ হেলাল হোসেন মোল্যা, মোঃ শামস্উুদ্দিন মোল্যা, সামসুল আলম (সোনা) আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু) এছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারুন অর-রশিদ (ডাবলু) যুবলীগ নেতা ফরিদ চৌধুরী, কাজী নাছির, আবু হুরাইরা, মোঃ তৌহিদ শেখ, মোঃ ফারুক এবং ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) সহ প্রমুখ আব্দুর রহমান এমপি তার বক্তব্যে বলেন সবকিছু বাদদিলেও আমি মধুখালীর সন্তান সেই হিসাবে আমার অধিকার বেশি আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে মধুখালী উপজেলা হবে উন্নয়নের রোল মডেল আগামী নির্বাচনে অবশ্যই মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিবেন আগামীতে জননেত্রী শেখ হাসিনা প্রধান মন্ত্রী হলে বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর ও মালেশিয়ার মতো মাথা উচু করে দাড়াবে এবং মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে আর বিদেশে গিয়ে চাকুরি করতে হবে না।
সব শেষে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আজীবন আমি আপনাদের সুখে দুঃখে পাশে থেকে কাজ করতে পারি এর আগে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে আড়পাড়া ইউনিয়ন আওয়মীলীগের স্থায়ী অফিস কার্যালয়ের সামনে আড়পাড়া ইউনিয়ন আওয়মীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এক চা-চক্র অনুষ্ঠানের মধ্যে কুশল বিনিময় করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন আড়পাড়া ইউনিয়ন আওয়মীলীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্যা সহ প্রমুখ।