× Banner

আহসানউল্লাহ সেই শিক্ষকের যৌন হয়রানি ক্যামেরা ট্রায়ালে চার্জ শুনানি অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

অসিত কুমার ঘোষ (বাবু) ঃ ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের মামলায় বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে ওই চার্জ শুনানি গ্রহণ করেন বিচারক মোহাম্মাদ সফিউল আজম। শুনানির পর বিচারক আগামী ৩ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন। ক্যামেরা ট্রায়ালে শুধুমাত্র দুই পক্ষের আইনজীবীগণের উপস্থিতিতে ওই চার্জ শুনানি অনুষ্ঠিত হয়। বাদী পক্ষের আইনজীবীর আবেদনে আদালত ক্যামেরা ট্রায়ালে শুনানি গ্রহণ করেন। আসামী পক্ষে অ্যাডভোকেট মো. মিজান মোল্লা আসামীর অব্যাহতির আবেদন করে শুনানি করেন।

অন্যদিকে বাদী পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াদ আল মালুম ও মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার চার্জগঠনের পক্ষে শুনানি করেন। আসামী পক্ষের আইনজীবী আসামীর অব্যাহতির আবেদন করে বলেন, বাদী সঙ্গে আসামী পূর্ব শত্রুতা ছিল। বাদী আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ২০০৮ সালে তিনি ওই বিশ^বিদ্যালয় থেকে বহিস্কার হন। ওই কারণে আসামী বাদীর শত্রুতে পরিণত হন। ওই কারণেই তাকে এই ষড়যন্ত্রমুলক মামলায় ফাঁসানো হয়েছে। এছাড়া ভিকটিমদের জবানবন্দি থেকে এটা প্রমানিত হয়েছে আসামী কোন কিছুতেই জোর করেননি, ধর্ষণের চেষ্টা করেননি। তিনি মূল ভিকটিমের সঙ্গে আসামীর ক্ষুদে বার্তা আদান-প্রদানের এবং ফেসবুকে আদান-প্রদানের প্রমানপত্র আদালতে উপস্থাপন করেন।

বাদী পক্ষের আইনজীবীরা চার্জগঠনের পক্ষে বলেন, ৫ জন ভিকটিমের আদালতে দেওয়া ২২ ধারার জবানবন্দি এবং আসামীর স্বীকারেক্তিমূলক জবানবন্দি এবং তদন্ত কর্মকর্তার দাখিলকৃত অন্যান্য ডকুমেন্ট প্রদান করে আসামী দোষী। এই পর্যায়ে তার অব্যাহতি পাওয়ার কোন সুযোগ নাই। তাই তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা যে সকল আইনে যে যে ধারায় চার্জশিট দাখিল করেছে ওই সকল ধারায় চার্জগঠন করা হোক।
শুনানিকালে কারাগারে থাকা মাহফুজুর রশিদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ৩০ জুলাই নারী সাহায়তা ও তদন্ত বিভাগে কর্মরত পুলিশের এসআই আফরোজ আইরীন কলি আসামী মাহফুজুর রশিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪ (খ) ধারায় শিক্ষার্থীদের ধর্ষণের চেষ্টা এবং ১০ ধারায় যৌন নিপিড়নের অভিযোগে এবং ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ ধারা ও ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের ৯ (খ) ধারায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ওই চার্জশিট দাখিল করা হয়।

চলতি বছর ৪ মে দিবাগত রাতে আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের তড়িত প্রকৌশল বিভাগের সহকারী ওই অধ্যাপককে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৫ মে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ৭ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল যৌন হয়রানির অভিযোগ তুলে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আকস্মিক আন্দোলনে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। তৎক্ষণাৎ বৈঠকে বসে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখান্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষের ঘোষণাকে প্রত্যাখান করে চার দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বেশ কয়েক বছর ধরে মৌখিক ও লিখিত অভিযোগ করে আসছিলেন নিপীড়নের শিকার শিক্ষার্থীরা। শিক্ষকের দাপটে সব মিলিয়ে যাচ্ছিল।

নিপীড়নের শিকার ছাত্রীদের বেদনা অব্যক্তই থেকে যায়। তবে শেষ রক্ষা হল না দাপুটে শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের। এই অভিযোগে গত ৪ মে রাতে আসাদদৌলাহ আল সায়েম নামে এক শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন মদন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..