× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

আসলাম চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে সোয়া ৩শ’ কোটি টাকা আত্মসাতের মামলা

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন (দুদক) বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে একটি বেসরকারি ব্যাংকের সোয়া ৩শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে ।

শনিবার গভীর রাতে দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে ডবলমুরিং থানায়  মামলাটি দায়ের করেন।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ(ওসি) বশির আহাম্মদ জানান, মামলায় আসলাম চৌধুরীসহ ছয়জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ও এবি ব্যাংকের প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খান, রাইজিং স্টিল মিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন, এবি ব্যাংকের প্রাক্তন এমডি ফজলুর রহমান ও  জামিলা নাজনিন মাওলা।

তিনি আরো জানান, এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ নিয়ে পরিশোধ করেননি আসলাম চৌধুরী। এই বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসলাম চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মানিক লাল দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি দুদক তদন্ত করবে।

সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরী বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..