× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ঝিনাইদহ প্রতিনিধিঃ

আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে  কোন ছাড় দেওয়া হবে না -ঝিনাইদহ জেলা প্রশাসক 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে  কোন ছাড় দেওয়া হবে না

ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন, বিগত দিনের নির্বাচনের মত আর নির্বাচন হবে না। এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। কেউ শৃংখলা ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না। সুষ্ট নিবার্চন সম্পন্নে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন কঠোর ভূমিকায় অবতির্ণ হবেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় ঝিনাইদহের কালীগঞ্জে সরকারী কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আইনশৃংখলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা প্রতিরোধ, ডেঙ্গু, উন্নয়নমুলক কর্মকান্ড, শিক্ষা ও দূর্নীতি বিরোধী এক মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিতে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময়ে জেলা প্রশাসক আরো বলেন, এ উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তাকে নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করতে হবে। জনগনের সেবা ও উন্নয়নমুলক কর্মকান্ড যেন থেমে না থাকে। এসব কাজে কোন অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। মাদক প্রতিরোধ ও আইনশৃংখলা উন্নয়নে বর্তমান সরকার কঠোর পদক্ষেপ গ্রহনে সবসময় প্রস্তুত বলে জানান তিনি। মতবিনিময়ের শুরুতেই পরিচিতি পর্ব শেষে এ উপজেলার সার্বিক চিত্র স্লাইডে প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
এরপর অত্র উপজেলার সার্বিক বিষয়ের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ  (ওসি) জেল্লাল হোসেন, ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওঃ আবু তালিব, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুরশিদাজামান বেল্টু, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, আনোয়ারুল ইসলাম রবি, মাহবুবুর রহমান মিলন, ইসরাইল হোসেন, গন অধিকার পরিষদ নেতা ইকবাল জাহিদ রাজন, সাংবাদিক সমকাল প্রতিনিধি জামির হোসেন দিনকালের হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজিজুল খাসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..