× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ডেস্ক

আসছে শীত, ত্বকের যত্নে ময়েশ্চারাইজিং ক্রিম নাকি বডি বাটার ক্রিম

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
বডি বাটার ক্রিম

আসছে শীত ত্বকের যত্নে লোশন নাকি বডি বাটার, কোনটা বেশি ভালো, এই দুইটা প্রোডাক্টের ডিফারেন্সটা কোথায়? প্রশ্নগুলো আপনার মাথায়ও ঘুরপাক খাচ্ছে কি? আবার আমরা অনেকে বডি বাটার সম্পর্কে জানি, কিন্তু কোনটা আমার জন্য ভালো কাজ করবে এটা নিয়ে কনফিউজড থাকি। শীতের সময় হাত,পায়ের স্কিন কেমন যেন টানটান হয়ে অনেক সময় ফাটা দাগের মত দেখা যায়, তাই ত্বকের জন্য এক্সট্রা নারিশমেন্ট প্রয়োজন। এ সময়টাতে বডি বাটারের প্রয়োজন সবচেয়ে বেশি। চলুন জেনে নেই তাহলে লোশন, ময়েশ্চারাইজিং ক্রিম নাকি বডি বাটার, এই শীতে স্কিন কেয়ার প্রোডাক্ট হিসাবে কোনটা আপনার জন্য বেস্ট হবে।

সাধারণ ময়েশ্চারাইজ়ার বা ক্রিমের মধ্যে যে পরিমাণ তৈলাক্ত ভাব থাকে, তা অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য পর্যাপ্ত নয়। তা ছাড়া, সাধারণ ময়েশ্চারাইজ়ার বা ক্রিম, সারা দিন ব্যাপী ত্বকে আর্দ্র ভাব বজায় রাখতে পারে না। কিন্তু বডি বাটার সেই কাজটি খুব ভাল ভাবে করতে পারে।

বডি বাটার হল থিক ময়েশচারাইজিং ক্রিম যা স্কিনের ভেতর থেকে আর্দ্রতা ফিরিয়ে আনে তেল চিটচিটেভাব ছাড়াই। আমাদের নরমাল বডি টেম্পারেচারে এটা সুন্দরভাবে স্কিনে মিশে যায় এবং ত্বক সহজেই এটা অ্যাবজর্ব করতে পারে। আমরা জানি মুখের আর বডির অন্যান্য পার্টের স্কিন টাইপ এক না। ড্রাই সিজনে বডির স্কিনে ডিপ ময়েশচারাইজিং করতে হয়। এতে স্কিন প্রোপারলি হাইড্রেশন আর নারিশমেন্ট পায়। বডি বাটারে মুলত শিয়া বাটার, গ্লিসারিন, ভিটামিন বি৩, ভিটামিন ই, সীড অয়েল, কোকোয়া বাটার, অলিভ, কোকোনাট এক্সট্র্যাক্টসহ স্কিন কন্ডিশনিংয়ের বিভিন্ন উপাদান থাকে। ক্রিমি-বাটারি টেক্সচারের ক্রিম শরীরের শুষ্কতম স্থানগুলোকেও খুব সহজে নারিশড করে এবং লং টাইম ধরে স্কিনকে সফট রাখে। তবে এই ধরনের প্রসাধনী সাধারণত একটু দামি হয়। তাই সকলের পক্ষে কেনা সম্ভব হয় না।

কিন্তু বাজার থেকে কয়েকটি উপকরণ কিনে ফেলতে পারলেই বাড়িতে কম খরচে এই বডি বাটার তৈরি করে ফেলতে পারেন।

উপকরণ:

শিয়া বাটার: আধ কাপ

কোকো বাটার: ২ টেবিল চামচ

নারকেল তেল: ২ টেবিল চামচ

হোহোবা তেল: ২ টেবিল চামচ

পছন্দের এসেনশিয়াল অয়েল: ১০ ফোঁটা

জেনে নিন পদ্ধতি:

১) বড় একটি বাটিতে ফুটন্ত গরম জল নিন।

২) এ বার তার মধ্যে আরও একটি পাত্র বসান। এমন ভাবে বাটি বসাবেন, যেন তার মধ্যে জল না ঢুকে পড়ে।

৩) ওই পাত্রটির মধ্যে একে একে শিয়া বাটার, কোকো বাটার এবং নারকেল তেল দিয়ে দিন।

৪) সমস্ত উপকরণ গলে একসঙ্গে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৫) এ বার গরম জলের মধ্যে থেকে পাত্রটি সরিয়ে নিন। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৬) আধ ঘণ্টা পর ওই মিশ্রণের মধ্যে হোহোবা তেল এবং পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৭) এ বার তত ক্ষণ পর্যন্ত বাটার ভাল করে ফেটাতে থাকুন, যত ক্ষণ না তা ফুলে ঘন, কেকের ক্রিমের মতো হচ্ছে।

৮) এই প্রক্রিয়াটি হতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে। তার পর পরিষ্কার কাচের শিশিতে বাটার তুলে রাখুন।

ব্যাস এই ছোট্ট ছোট্ট উপকরণেই তৈরি হয়ে গেল বডি বাটার ক্রিম (Body Butter Cream)। একটি পরিষ্কার কাঁচের শিশিতে তুলে রেখে দিন স্নানের পর অল্প অল্প করে গায়ে মাখুন দেখবেন বেশ কাজ করছে। সেই সাথে আপনার ত্বক থেকে রুক্ষ সূক্ষ্ম ভাবও কেটে যাবে। জাঁকিয়ে শীত পড়ার আগে আজই ঘরে বানিয়ে ফেলুন এই বডি বাটার ক্রিম।


এ ক্যটাগরির আরো খবর..