× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ  সাভার উপজেলার আশুলিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আজ বুধবার সকালে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আবু তালেব নামের (২৮) ওই ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রুহুল আমিন মণ্ডল জানান, পাড়াগ্রাম এলাকার বাবু ওরফে মদ বাবু, মোহাম্মদ আলী ও রানা মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। একসময় এলাকায় মাদক ব্যবসা করতে বাধা দেন একই এলাকার রড, সিমেন্ট ব্যবসায়ী আবু তালেব।

আজ সকালে ওই ব্যবসায়ী পাড়াগ্রাম এলাকায় তাঁর বোনের বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় একটি রাস্তায় একা পেয়ে মাদক ব্যবসায়ীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ছাড়া তালেবের সঙ্গে থাকা ৪৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার তুরাগ এলাকায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, হত্যাচেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..