× Banner

“আশা”- প্রাথমিক শিক্ষা শক্তিশালী কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা- ২০১৬

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি বড় হয় না। সেই লক্ষে মধুখালী উপজেলা কামারখালী -২ আশা অফিসের অধীনে গত (২৭-০৮-২০১৬ইং) তারিখ রোজ শনিবার বেলা ১১.০০ ঘটিকায় কামারখালী অফিসে আশা- শিক্ষা কেন্দ্রের ১৫ জন শিক্ষা সেবিকাদের নিয়ে শিশুদের শিক্ষার উন্নতিকরনের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মোছাঃ নাসিমা আক্তার, আশা ফরিদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন কামারখালী -২ আশা- শিক্ষা সুপারভাইজার মোঃ নাজিম মোল্যা। প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন কামারখালী -২ শাখা অফিসের শাখা ব্যবস্থাপক মোঃ ইউনুছ হাসান সহ অত্র অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..