আশাশুনির পিন্টু গাজী বিরল রোগে আক্রান্ত

 সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা:  দেশ জুড়ে আলোচিত খুলনার বৃক্ষ মানব আবুল বাজনদার ও সাতক্ষীরার মুক্তামনির পর আশাশুনিতে এবার সন্ধান মিললো বিরল রোগে আক্রান্ত হত দরিদ্র ভ্যান চালক পিন্টু গাজীর। স্থানীয় চিকিৎসকদের এ রোগের নাম জানা না থাকায় এ রোগীকে বিরল রোগে আক্রান্ত রোগী বলে চিহ্নিত করছেন স্থানীয় চিকিৎসকরা। উন্নত চিকিৎসায় এ রোগ নিরাময় করা সম্ভব বলে দাবী চিকিৎসকদের।

জানাগেছে, পিন্টু গাজী আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের হত দরিদ্র মুজিবর গাজী পুত্র। শ্রীকলস এলাকার সরকারী গুচ্ছ গ্রামের দিন আনা, দিন খাওয়া অসহায় পরিবারের সন্তান পিন্টু গাজী ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও দিনে দিনে অক্টোপাশের ন্যায়ে এ বিরল রোগ তাকে একটু একটু করে গ্রাস করছে। দিনে দিনে যেন অসুস্থ হয়ে পড়ছে ভ্যান চালক পিন্টু গাজী। পিন্টুর সংসারে রয়েছে বৃদ্ধ পিতা মাতা, স্ত্রী ও এক স্কুল পড়–য়া পুত্র সন্তান।

সংসারের একমাত্র উপার্জনকারী পিন্টু অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে যেন তার পরিবারও অসুস্থ হয়ে পড়ছে। একমাত্র ছেলেরও লেখা-পড়া বন্দ হয়ে পড়ার উপক্রম। স্থানীয় চিকিৎসকরা উন্নত চিকিৎসা নেওয়ার কথা জানালেও তা যেন পিন্টু বা তার পরিবারের কাছে আকাশ কুশুম কল্পনা। যেখানে দু’বেলা দু’মুঠো ভাত জোগাতেই হিমসিম খাচ্ছে পুরো পরিবার, সেখানে উন্নত চিকিৎসা গ্রহণ করা তাদের কাছে অসম্ভব বলে জানান তারা।

এ বিরল রোগের চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী জানান, এ জাতীয় চিকিৎসা আমাদের এখানে নেই, এটা ঢাকা মেডিকেল কলেজের ডাঃ শামন্ত লাল সেন স্যারকে দেখালে এর সমাধান সম্ভব।

একই সাথে তার চিকিৎসা সাহায্যের বিষয়ে জানতে চাইলে আশাশুনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমিন বলেন, এ ধরণের বিরল রোগের জন্য আমাদের ততবেশী ফান্ড নেই। তবে সমাজ সেবা অধিদপ্তর ও সমাজ কল্যাণ পরিষদ থেকে তার চিকিৎসার জন্য সর্বত্বক চেষ্টা করবে।

আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের ইউপি সদস্য শাহিনুর রহমান বলেন, পিন্টু গাজীর পরিবার গুচ্ছ গ্রামে বসবাস করে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। উন্নত চিকিৎসায় এ রোগ থেকে সে যেন মুক্তি পেতে পারে তার জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

অন্যদিকে বিরল রোগে আক্রান্ত ভ্যান চালক পিন্টু গাজী কান্না ভাঙ্গা কন্ঠে এ প্রতিবেদককে বলেন, সুস্থ ও স্বাভাবিকভাবে এ পৃথিবীতে জীবন জাপন করতে তার দেহের উন্নত চিকিৎসার জন্য তিনি মানববতার মা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও সহযোগীতা কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।