সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতারের প্রতিবাদে যশোরে সাংবাদিক সমাবেশ

যশোর প্রতিনিধিঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকালে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর।

সংগঠনটির সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক নেতা ফকির শওকত, বিএফইউজে’র নির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি মহিদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক নেতা শওকত মাহমুদের মুক্তি দাবি করেন। একই সাথে দেশে স্বাধীন মত প্রকাশের ওপর যেভাবে বাঁধা সৃষ্টি করা হচ্ছে তা অপসারণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।