× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

আশাশুনিতে স্বাস্থ্যবান শিশুর প্রতিযোগিতা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনিতে স্বাস্থ্যবান শিশুর প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আশাশুনি সদরের জেলেখালী এসডিএফ অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে, পিডি হার্থ সেন্টারে অংশ গ্রহনকারী শিশু ও তাদের মায়েদের অংশ গ্রহণে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আশাশুনি-১, আশাশুনি-২, সোদকনা, শ্রীকলস, ধান্যহাটি ও দুর্গাপুরের শিশু ও মায়েরা অংশ নেন।

‘আমরাই পারি শিশুর সহিংসতা বন্ধ করতে’ শ্লোগানকে সামনে রেখে এই প্রতিযোগিতায় ৪০ জন মা অংশ নেন। চুড়ান্ত প্রতিযোগিতায় মা সোমাইয়া খাতুন ১ম, রীমা ২য় ও মোসলেমা ৩য় স্থান অধিকার করেন।

অবসর প্রাপ্ত শিক্ষক শ্রীদাম চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি’র প্রোগ্রাম অফিসার সুজিত হালদার। বিশেষ অতিথি ছিলেন ভিডিসি সদস্য শংকর বিশ্বাস ও মিলন সরদার। সবশেষে বিজয়ী ও অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..