আল্লামা শাহ আহমেদ শফীর মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক

আল্লামা শাহ আহমেদ শফীর মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক

হেফাজতে ইসলাম সংগঠনের আমীর, বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এর চেয়ারম্যান, আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী,  চট্টগ্রাম মাদ্রাসার  মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক; তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক;  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার; সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহ‌মেদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ; শিল্প প্রতিমন্ত্রী  কামাল আহমেদ মজুমদার; সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী  মোঃ আশরাফ আলী খান খসরু; শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী  বেগম মন্নুজান সুফিয়ান; নৌ-পরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহ্‌মুদ চৌধুরী; তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান; সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী  কে এম খালিদ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা।

আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে আরো শোক জানিয়েছেন ধর্মসচিব  মোঃ নুরুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।